, || - ||

ফুলবাড়ীতে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তুর উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

দিনাজপুরের ফুলবাড়ীতে মডেল মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলার রাজারামপুর ফকিরপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশনের সন্নিকটে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পাশে এই মডেল মসজিদ নির্মানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্ধোধনী অনুষ্ঠানের সুধি সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ তমালের সভাপতিত্বে, বিশেষ অথিতি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, দিনাজপুর গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজুর রহমান প্রমুখ।
উল্লেখ্য নিদ্ধারিত জায়গার অভাবে দির্ঘদিন থেকে এ মডেল মসজিদের নির্মান শুরু করতে পারেনি অবশেষে দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপির হস্তক্ষেপে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহা সড়কের পাশে জায়গা নির্ধারন করা হলে,মডেল মসজিদের নির্মান কাজ শুরুর উদ্বোধন করা হয় ।

 

Please follow and like us: