, || - ||

ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত। 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম বিল্লাহ।
সভায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে উপজেলার ৬১টি পূজামণ্ডপে প্রতিটিতে ৬০০ কেজি করে মোট ৩৬ হাজার ৬০০ কেজি চাল বরাদ্দের কাগজপত্র সংশ্লিষ্ট মন্দির ও পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ. এস. এম. শাহাদাত হোসেন, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, ২৯ বিজিবির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সারোয়ার হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রাশেদা আক্তার, উপজেলা প্রকৌশলী মো. সফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোহসীন আলী ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. সাহারা বানুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং পূজামণ্ডপ ও মন্দির কমিটির প্রতিনিধিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান সরকার।
Please follow and like us: