, || - ||

ফুলবাড়ীতে অসচ্ছল ও দুস্থ্য রোগীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

দিনাজপুরের ফুলবাড়ীতে অসচ্ছল ও দুস্থ্য রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক ও নগদ অর্থ বিতরণ করেছেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অসচ্ছল ব্যক্তি ও দুস্থ্য রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১২জনকে ছয় লক্ষ দশ হাজার টাকা এবং স্থানীয় এমপির ঐচ্ছিক তহবিল থেকে ৩৮জনকে এক লক্ষ আট হাজার টাকার সরকারী এই আর্থিক অনুদান বিতরণ করা হয়।
বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন,ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী,পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী,ইউপি চেয়ারম্যান মানিক রতন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আলম ডাবলু,সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ এছার উদ্দিন প্রমুখ।

Please follow and like us: