, || - ||

ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি ও গ্রাম বিকাশ কেন্দ্রের যৌথ সহযোগিতায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
দিবসটি পালনে গতকাল বুধবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়।
র‌্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলামের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু ছামসুন্নাহার প্রমুখ।
শেষে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিনির্বাপক বিষয়ক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসকর্মীরা।

Please follow and like us: