, || - ||

ফুলবাড়ীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী(দিনাজপুর)থেকে;
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় নিয়ম মেনে অবকাঠামো গড়ি জীবন ও সম্পদের ঝুকি হ্রাস করি।
রবিার ১৩ই অক্টোবর ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ থেকে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালনে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালী বের হয়। আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসের র‌্যালীটি শহর প্রদক্ষিণ করে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা সভাকক্ষে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাফিউল আলমের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার,উপজেলা সহকারী কমিশনার ভুমি মোছাঃ কানিজ আফরোজ, ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার এটিএম হামিম আশরাফ, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ শফিকুল ইসলাম, ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোঃ সোহেল।
আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালনে সহযোগীতায় ছিলেন গ্রাম বিকাশ কেন্দ্র আলো প্রকল্প ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী। এ সময় ফুলবাড়ী উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকগণ, ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। পরিশেষে দূর্যোগ মোকাবিলায় কি ধরনের প্রস্তুতি নিতে হয় সে বিষয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন প্রত্যক্ষভাবে তাদের কার্যক্রম ছাত্রীদেরকে দেখান। পুরো আলোচনাসভাটি পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল আলম।

Please follow and like us: