দিনাজপুরের ফুলবাড়ী সিদ্দিশী আশ্রয়ন প্রকল্প-২ এর গৃহ প্রাপ্তদের মাঝে ফলদ-বনজ বৃক্ষের চারা বিতরণ এবং রোপন করা হয়েছে।
বৃহসাপতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন আয়োজিত বৃক্ষ রোপন কর্মসুচি উপলক্ষে সিদ্দিশী আশ্রয়ন প্রকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ৪নং বেতদিঘী ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ আব্দুল কুদ্দুস এর সভাপতিত্তে¡ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন,উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন,ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু,মাদিলা হাট কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান প্রমুখ। পরে সেখানে ফলদ ও বনজ বৃক্ষ রোপন ও বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদ্বয়।
, || - ||
ফুলবাড়ীতে আশ্রয়ন প্রকল্পের গৃহ প্রাপ্তদের মাঝে বৃক্ষ চারা বিতরণ ও রোপন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।
Please follow and like us: