দিনাজপুরের ফুলবাড়ীতে ৭২ লাখ টাকা ব্যায়ে খয়েরবাড়ী ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে খয়েরবাড়ী ইউনিয়নের উত্তর লক্ষিপুর বাজারে প্রধান অতিথি হিসেবে ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন,দিনাজপুর-৫ আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাড: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে,বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা প্রকৌশলী রায়হানুল ইসলাম,খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান আবু তাহের মন্ডল,খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুল হক প্রমুখ।
Please follow and like us: