, || - ||

ফুলবাড়ীতে কৃষকদের মাঝে বিনা মুল্যে ধান মাড়াই মেশিন বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ প্রকল্পের আওতায় দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষক গ্রæপের মাঝে ধান মাড়াই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলার ৪৭টি দানাদার কৃষক গ্রæপের মাঝে বিনামুল্যে এই ধান মাড়াই মেশিন বিতরণ করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে এই ধান মাড়াই মেশিন বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাডঃ মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যন মোঃ আতাউর রহমান মিল্টন,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছাঃ কানিজ আফরোজ,কৃষি অফিসার মোছাঃ রুম্মান আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী, মৎস অফিসার মোছাঃ মাজনুননাহার মায়াসহ সাতটি ইউনিয়নের চেয়ারম্যান গণ উপস্থিত ছিলেন।

Please follow and like us: