মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

ফুলবাড়ীতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নয়া আলো অনলাইন ডেস্ক।

মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে:- দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর আয়োজনে ২০১৯-২০২০ অর্থ বছরে রবি ও খরিপ-১ মৌসুমে গম,ভুট্টা,সরিষা,শীতকালীন মুগ ও গ্রষ্মকালীন মুগ উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠান উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রুম্মান আখতারের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড.মোঃ মোস্তাফিজুর রহমান এমপি।
উদ্বোধনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেণ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ এটিএম হামিম আশরাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল প্রমূখ।

২২০১৯-২০২০ অর্থ বছরে রবি ও খরিপ-১ মৌসুমে গম,ভুট্টা,সরিষা,শীতকালীন মুগ ও গ্রষ্মকালীন মুগ উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে ৭টি ইউনিয়ন ও পৌরসভায় ৩২০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ১ কেজি,ডিএপি সার ২০ কেজি.এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়।

Please follow and like us: