আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২২-২৩ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচী আওতায় দিনাজপুরের ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রোববার (১৭ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে এই বীজ ও সার তুলে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক মন্ত্রী বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত জাতীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি । এসময় উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শামিমা আক্তার জাহান,কৃষি কর্মকর্তা রুম্মান আকতার,প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা ভুঈয়া,সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামানসহ সাতটি ইউনিয়নের চেয়ারম্যানগণ,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আক্তার জানান, ২০২২-২৩ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচী আওতায় আউশ ধান চাষে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ৩৬০জন কৃষককে বিনামূল্যে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। তিনি আরও জানান,এবার প্রতি জন কৃষককে ৫কেজি বীজ,১০কেজি এমওপি সার ও ২০ কেজি ডিএপি সার বিতরণ করা হচ্ছে।
এর আগে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ক্যান্সার,কিডনী লিভার সিরোসিস,ষ্ট্রোকে প্যারালাইজড,জন্মগত হৃদরোগ,থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৮জন রোগীর প্রতিজনকে এককালীন ৫০হাজার টাকার সরকারী অনুদানের চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
, || - ||
ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।
Please follow and like us: