দিনাজপুরের ফুলবাড়ীতে খড়ের গাদায় আগুন লেগে দুই কৃষকের প্রায় দুই লক্ষ টাকার খড় ভস্মীভূত হয়েছে ।
গতকাল বুধবার (১৬ই মার্চ) রাত দেড় টায় ফুলবাড়ী পৌর এলাকার সজন পুকুর কানাহার গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী দুলালী বেগম, রাহেলা বেগম, এবং রোশনা বেগম জানান, স্বজন পুকুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে মিজানুর রহমান দীর্ঘদিন ধরে খড়ের ব্যবসা করে আসছিল। কিছুদিন আগে সে দুই লক্ষ টাকার খড় কিনে পালা করে রাখেন। তার সেই পালার বেশিরভাগ খড়ই আগুনে ভস্মীভূত হয়ে গেছে। অপরজন একই গ্রামের সামসুল হকের ছেলে রবিউল ইসলাম তার নিজের জমির ধানের খড় পালা দিয়ে রেখেছিল, খড়ের পালাটি কাছাকাছি হওয়ায় আগুনে তারও খড়ের গাদায় ভস্মীভূত হয়ে যায়। খড়ের মালিক মিজানুর রহমান আক্ষেপ করে বলেন, ব্যবসা-আবাদ করেও যদি মানুষ খেতে না দেয়, তাহলে কী করে চলবো আমরা? তার দুই লক্ষ টাকার খড় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। যা ক্ষতি হয়েছে এতে তার পথে বসার উপক্রম। অপরজন রবিউল ইসলামও একইভাবে আক্ষেপ প্রকাশ করেন।
এলাকাবাসী কলেজের অধ্যাপক মিজানুর রহমান বলেন, রাতের আধারে কে বা কারা ঈর্ষান্বিত হয়ে খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়। প্রতিবেশীদের চিৎকারে আগুন নেভাতে অনেকে ছুটে আসেন। ততক্ষণে সিংহভাগ খড় পুড়ে ছাই হয়ে যায়। এতে করে প্রায় দুই লক্ষ টাকার বেশি খড় পুড়ে গেছে। মানুষ না লাগালে কেমন করে এই আগুন লাগবে ?
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. আশ্রাফুল ইসলাম জানান, আমাকে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। বিষয়টি জানতাম না,তবে বিষয়টি তদন্ত করতে এখনি ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি।
, || - ||
ফুলবাড়ীতে খড়ের গাদায় আগুন,দুই লক্ষ টাকার খড় ভস্মীভূত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।
Please follow and like us: