, || - ||

ফুলবাড়ীতে ছাত্রলীগের উদ্যোগে জীবানু নাশক স্প্রে ও সাবান বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দিনাজপুরের ফুলবাড়ীতে ছাত্রলীগের উদ্যোগে জীবাণু নাশক স্প্রে ও সাবান বিতরণ করা হয়েছে।
২৯ মার্চ (রোববার) বেলা ১২টায় সাবেক ছাত্র নেতা সৈয়দ হাসান মেহেদী রুবেল এর নেতৃত্বে পৌর শহরের পথচারী ও রিক্সা-ভ্যান চালকদের মাঝে হাতধোয়ার সাবান বিতরণ এবং দলীয় কার্য্যালয় নিমতলা মোড়,বটতলী মোড়,টিটির মোড়,বাসষ্টান্ডসহ শহরের বিভিন্ন এলাকায় এই জীবাণু নাশক স্প্রে করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান,সহ-সভাপতি মনিরুজ্জামান মানিক,সহ-সভাপতি সাদ্দাম হোসেন,কলেজ শাখার সহ-সভাপতি এএসএম নাসিম মাহমুদ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৌসুফ পারভেজ শুভ,সাংগঠনিক সম্পাদক শংকর মজুমদার,রেজওয়ানুল হক রেজা ও মেহেরাব হোসেন ফাহিম প্রমুখ।

 

Please follow and like us: