, || - ||

ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন \

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

দিনাজপুরের ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেছেন পৌর মেয়র মোঃ মাহমুদ আলম লিটন ।
গতকাল ১১ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় পৌর এলাকার ঢাকামোড়স্থ টিকাদান কেন্দ্রে শিশুদের টিকা খাওয়ানোর মধ্যদিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র। এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব মোহাম্মদ আলী মিরু,প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন,পৌর মহিলা কাউন্সিলর মোছাঃ বাবলী আরা,পৌর স্যানেটারি ইনপেক্টর মোঃ মুরাদ হোসেন,টিকাদান সুপারভাইজার শেখ সোহরাব আলী হিরা,স্যানেটারি ইনপেক্টর মোঃ মুরাদ হোসেন, হেল্থ ভিজিটর মোছাঃ লায়লা বেগম প্রমূখ।
পৌর মেয়র মাহমুদ আলম লিটন বলেন,পৌর এলাকায় ২৬টি টিকাদান কেন্দ্রে ১৪ই ডিসেম্বর পর্যন্ত ১বছর থেকে ৫বছর বয়সের সাড়ে ৪হাজার শিশুকে লাল এবং ৬মাস থেকে ১১ মাস বয়সের ৫’শ শিশুকে নীল ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,এবার উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৩হাজার শিশুকে এই ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

Please follow and like us: