মোঃ হারুন-উর রশীদ,ফুলবাড়ী(দিনাজপুর)থেকে;
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বালুমহালের ইজারাদারের বালুর মূল্য নির্ধারনকে কেন্দ্র করে
ট্রাক্টর মালিকদের বাঁধায় ৬দিন যাবৎ বালু সরব রাহ বন্ধ । ফুলবাড়ীতে বালুর সংকটে সরকারি
বেসরকারি ইমারতের নির্মান ও উন্নয়ন কাজ প্রায় বন্ধ। ফুলবাড়ী উপজেলার একমাত্র বালু মহাল “ছোট যমুনা নদী বালুমহাল” এর ইজারাদার প্রতি
ট্রলির বালু দাম সাড়ে ৩শ টাকা থেকে বাড়িয়ে ৫শ টাকা নির্ধারন করার পর স্থানীয় ট্রাক্টর মালি করা গত ১ সেপ্টেম্বর থেকে বালু পরিবহন বন্ধ করে দিয়েছে। এমনকি কেউ বালু পরিবহন কর লে তাদেরও বাঁধা দেয়া হচ্ছে এমন অভিযোগ করে অনেক ট্রাক্টর শ্রমীকগন।বালুমহাল ইজারাদার ইমরুল হুদা চৌধুরী জানান, গত বছর প্রায় সাড়ে ৮ লাখ টাকায় তিনি সরকারী এই বালুমহাল ইজা রা নিয়ে প্রতি ট্রলি বালু সাড়ে ৩শ টাকায় বিক্রি করেছেন। এবার ওই বালুমহাল ৩১ লাখ টাকায় ইজারা নিয়েছেন। তারপরও পার্শ্ববর্তী উপজেলা গুলোর চেয়ে ১শ টাকা কম নিয়ে দাম বাড়াতে হয়েছে। বালুর দাম যদি আমি বেশি নিয়ে থাকি তাহলে উপজেলা নির্বাহী অফিসার স্যারের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করুক। কিন্তু ট্রাক্টর
মালিক সমিতি তা না করে জোরপূর্বক তাদের মনগড়া বালুর মূল্য আমাকে চাপিয়ে দিচ্ছে। আমি তা মানতে রাজি না হওয়ায় তারা আমার বালু সরবরাহে অস্বীকৃতি জানায়। আমি আমার নিজস্ব লোকজন দিয়ে বালু সরবরাহ করতে গেলে তারা আমার ড্রাইভারকে মারধর করছে এবং জোর পূর্বক বালু নামিয়ে নিচ্ছে। আমাকে বিভিন্ন ভাবে হয়রানী করছে।ট্রাক্টর মালিক সমিতির সাধারন সম্পাদক মোখলেছুর রহমান নওয়াব বলেন,ট্রাক্টর মালিকরা বালু পরিবহন বন্ধ করার কথা স্বীকার করে বলছেন- বেশী দামে বালু বিক্রির সমস্যার কারনে তারা পরিবহন বন্ধ করে দিয়েছে। তাদের দাবী সরকারীভাবে বালুর দাম নির্ধারন করা হোক।
এদিকে বালু সরবারাহ বন্ধ থাকায় বালু সংকটের কারনে বিভিন্ন প্রতিষ্ঠানের চলমান নির্মানকাজ বন্ধে র পথে। কয়েকটির নির্মান কাজ ইতিমধ্যে বন্ধই হয়ে গেছে।নির্মান শ্রমীক আব্দুল কুদ্দুস বলেন, এমন অবস্থা চলতে থাকলে নির্মানকাজ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আমরা কাজ করে প্রতিদিন হাজি রা পেয়ে সংসার চালাই। বালুর অভাবে যদি কাজ কাম বন্ধ হয়ে যায় তাহলে বৌ বাচ্ছা নিয়ে কি করে চলবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম চৌধুরী,বালু সরবরাহ বন্ধ এবং বালু পরি বহনে বাঁধার প্রদানের কথা নিশ্চিত করেন। উপ জেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান-সমস্যা নিরসনের চেষ্টা চলছে। তবে ট্রাক্টর মালিকদের জানিয়ে দেয়া হয়েছে বালু পরিবহনে বাঁধা প্রদান করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শুক্রবার , ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ফুলবাড়ীতে ট্রাক্টর মালিকদের বাঁধায় বালুসরবরাহ বন্ধ,বালুর সংকটে সকল প্রকার নিমার্ন কাজ ব্যহৃত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।
Please follow and like us: