, || - ||

ফুলবাড়ীতে ট্রেনে পা কাটা মহিলার পরিচয় মেলেনি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেনে কাঁটা গেছে এক অজ্ঞাত মহিলার পা। রক্ত খরণ অবস্থায় রেল লাইনের পাশ থেকে ৪৫-৫০ বছর বয়সি ওই অজ্ঞাত বয়স্ক মহিলাকে উদ্ধার করেছে স্থানীয়রা। থানা পুলিশ জানায় তার নাম পরিচয় মেলেনি।
গত সোমবার (৯ই মে) রাত ৮টার সময় ফুলবাড়ী রেল ষ্টেশনের উত্তর দিকে রেল লাইনের পাশ থেকে এই বয়স্ক মহিলাকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে।
স্থানীয়রা জানান,রাজশাহী হতে ছেড়ে আসা বরেন্দ্র আন্তঃ নগর ট্রেন ফুলবাড়ী রেল ষ্টেশন থেকে পার্বতিপুর অভিমুখে ছেড়ে যাওয়ার সময় অজ্ঞাত ওই মহিলা ট্রেন থেকে পড়ে গেলে তার ডান পায়ের কব্জির উপরের অংশ পর্যন্ত কাটা পড়ে। তার ডান হাতে সাদা শাঁখা পরা ছিল। এসময় ওই অজ্ঞাত মহিলা চিৎকার করলে, স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আশ্রাফুল ইসলাম জানান, খবর পেয়ে থানা পুলিশ অজ্ঞাত ওই মহিলার পরিচয় নিশ্চিতের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জিজ্ঞাসা করলে তিনি কিছুই বলতে পারেনি। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয়দের ধারণা তিনি একজন ভবঘুরে মানুষ।

 

Please follow and like us: