দিনাজপুরের ফুলবাড়ীতে বাড়ীর পাশে খেলতে গিয়ে ভাটার মাটি কেটে তৈরী হওয়া ডোবার পানিতে পড়ে ইমন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে ।
শিশু ইমন পৌর শহরের ১নং ওয়ার্ডের উত্তর সুজাপুর এলাকার রাজবংশী পাড়া গ্রামের রিক্সা চালক আনিছুর রহমানের ছেলে বলে জানা যায়।
গতকাল সোমবার (৩১আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে দূঘটনাটি ঘটে বলে স্থানীয়রা জানান।
স্থানীয় আমিনুল ইসলাম আকাশসহ এলাকাবাসীরা বলেন,শিশু ইমন তার খেলার সাথীদের সাথে প্রতিদিনের ন্যায় খেলতে গেলে বাড়ীর কাছের পরিত্যক্ত ইট ভাটার মাটি কেটে নিয়ে যাওয়া একটি ডোবায় পড়ে গিয়ে হাবুডুবু খেতে থাকে। এসময় তার খেলার সাথীরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে গিয়ে পানি থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে ।
Please follow and like us: