, || - ||

ফুলবাড়ীতে দুস্থদের মাঝে সেনা বাহিনীর ঈদ উপহার বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

দিনাজপুরের ফুলবাড়ীতে আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে পোশাক বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।

গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে. খোলাহাটি ক্যান্টনমেন্ট ১৯ মিডিয়ায় রেজিমেন্ট আটিলারী ক্যপ্টেন তানজিম রহমানের নেতৃত্ব এই পোশাক (শাড়ি,থ্রীপিচ ও পাঞ্জাবী) বিতরণ করা হয়। এসময় ওয়ারেন্ট অফিসার আব্দুর রাজ্জাক. কর্পোরাল মিনহাজসহ সেনা সদস্যগন উপস্থিত ছিলেন।
ক্যাপ্টেন তানজিম রহমান বলেন সেনা বাহিনী দেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য জাতীর যেকোন দুর্যোগে সাধারণ মানুষের পাশে ছিল এবং আছে তারই ধারাবাহিকতায় জাতীর জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ফুলবাড়ী উপজেলার দুই শতাধিক দুস্থদের মাঝে এই পোশাক বিতরণ করা হল।

Please follow and like us: