বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ফুলবাড়ীতে দুস্থ্য রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

দিনাজপুরের ফুলবাড়ীতে এতিমখানার শিশু ও ক্যান্সার রোগীদের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়েছে।
গত ৬জুলাই মঙ্গলবার বিকেলে উপজেলা সভা কক্ষে সমাজসেবা অধিদপ্তরের আওতায় সরকারিভাবে দেয়া প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ উপজেলার ১৮টি এতিম খানার ৭০০ এতিম শিশুর জন্য ৮৪ লাখ টাকা এবং ৯ জন ক্যান্সার রোগী, ২ জন জন্মগত হৃদরোগ রোগী এবং ২ জন থ্যালাসেমিয়া রোগীসহ সর্বমোট ১৩ জন রোগীর জন্য ৫০ হাজার টাকা করে সাড়ে ছয় লাখ টাকার চেক প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আখতারুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,পৌরসভার প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, বেতদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ্ মোঃ আব্দুল কুদ্দুস,কাজিহাল ইউপি চেয়ারম্যান মোঃ মানিক রতন, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান মোঃ নবিউল ইসলাম প্রমূখ। এসময় সকল ইউপি চেয়ারম্যাগন, বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us: