, || - ||

ফুলবাড়ীতে দুস্থ ও অসচ্ছল পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

দিনাজপুরের ফুলবাড়ীতে দুস্থ অসহায় ও অসচ্ছল পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় উপজেলা চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের মানবিক সহায়তা বিতরণ কর্মসুচির আওতায় উপজেলার ২৪জন দুস্থ,অসহায় ও অসচ্ছল পরিবারের মাঝে এই ঢেউটিন বিতরণ করা হয়।
জনপ্রতি ১ বান্ডেল ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক তাদের হাতে তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তি যোদ্ধা এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাফিউল ইসলাম, বেতদিঘি ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ আব্দুল কুদ্দুস,খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান আবু তাহের মন্ডল, শিবনগর ইউপি চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরীসহ অন্যান্য ইউপি চেয়ারম্যানগণ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us: