দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল শুক্রবার(১২নভেম্বর) নর্থ পয়েন্ট ডায়াগনিস্টিক ও কনসালটেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
বেলা ১১টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নর্থ পয়েন্ট ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল।
পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস ছাত্তারের সভাপতিত্বে ও নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলের উপাধ্যক্ষ আশরাফ পারভেজ এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল।
এসময় উপস্থিত ছিলেন নর্থ পয়েন্ট ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টারের পরিচালক প্রভাষক মাজেদুর রহমান, ডাঃ আনোয়ারুল ইসলাম, ইমরান খান প্রমুখ। শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
Please follow and like us: