, || - ||

ফুলবাড়ীতে পেপার বিক্রেতাদের মাঝে খাদ্য বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ও দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদকের সহযোগীতায় উপজেলার ২০জন পেপার(খবরের কাগজ) বিক্রেতাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রেসক্লাবে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পেপার বিক্রেতাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আবু শহীদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির। এতে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জল,কার্য্যকরি সদস্য সিনিয়র সাংবাদিক মোঃ রজব আলী ও ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেনসহ উপজেলা প্রেসক্লাবের সদস্যগণ।
করোনা ভাইরাসের কারনে অফিস আদালত-ব্যবস্যা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কমে গেছে পেপারের বিক্রি। এতে তাদের আয় একেবারে কমে যাওয়ায়, অন্যান্য শ্রমজীবি মানুষের ন্যায় তাদেরও সংসার অচল হয়ে পড়েছে। এই কারনে তাদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Please follow and like us: