, || - ||

ফুলবাড়ীতে প্রথম টিকা নিলেন ২৯ বিজিবি’র নায়েব সুবেদার উত্তম কুমার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল রোববার করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। টিকাদান কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে প্রথম টিকা গ্রহণ করেন ফুলবাড়ী ২৯ বিজিবি’র নায়েব সুবেদার (প্রধান সহকারী) উত্তম কুমার সিংহ।
সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে টিকাদান কর্মসূচিতে বর্ডার গার্ড বাংলাদেশের দিনাজপুর সেক্টর এর মেডিকেল অফিসার লে. কর্নেল মো. সাইফুল ইসলাম,পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলামসহ স্বাস্থ্য কর্মী, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, উপজেলায় প্রথম ধাপে ৪ হাজার করোনা ভ্যাকসিন বরাদ্ধ পাওয়া গেছে। প্রথম দিনে ৫০জনের টার্গেট রয়েছে। দুপুর পর্যন্ত ৩৬জনের শরিরে ভ্যাকসিন দেয়া হয়েছে এর মধ্যে ২৭জন বিজিবি সদস্য।

Please follow and like us: