, || - ||

ফুলবাড়ীতে বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন ও আতাউর রহমান মিল্টনের ত্রান বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

দিনাজপুরের ফুলবাড়ীতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন চলায়, বেকার হয়ে পড়া শ্রমজীবি মানুষের মাঝে ভিন্ন ভিন্ন এলাকায় ত্রান বিতরণ করেছেন, শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও আমিন অটো রাইস মিলের মালিক রুহুল আমিন ও উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান মিল্টন। গত শুক্রবার রাতে পৌর শহরের পশ্চিম গৌরীপাড়া (জোলাপাড়া) এলাকায় প্রায় ৬শটি পরিবার ও শনিবার বিকেল ৩টায় কাজিখানা এলাকার ৬শটি পরিবারের মাঝে ব্যবসায়ী রুহুল আমিন এই ত্রান বিতরণ করেন। অপরদিকে একইদিনে উপজেলার মাইক্রোবাস ও ট্রাক-ট্যাংলরির ১হাজার কর্মহীন শ্রমিক পরিবারের মাঝে গভীর রাতে খাদ্য সামগ্রী পৌঁছে দেন উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান মিল্টন। ত্রান বিতরনের সময় বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিনের সাথে উপস্থিত ছিলেন তার সহযোগী ব্যবসায়ী কাজল,নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি আলাউদ্দিনসহ আমিন অটো রাইস মিলের কর্মকর্তাগণ। ব্যবসায়ী রুহুল আমিন বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে লকডাউন চলায় বেকার হয়ে পড়েছে শ্রমজীবি খেটে খাওয়া মানুষ,অচল হয়ে পড়েছে তাদের পরিবার, এজন্য ফুলবাড়ী উপজেলায় দুই হাজার পরিবারের মাঝে তিনি এই খাদ্য সামগ্রী বিতরণ করছেন। এই কর্মসূচি তিনি অব্যাহত রাখবেন বলে জানান। ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন জানান,ভয়াভহ এই দূর্যোগ মোকাবেলায় সরকারী বরাদ্ধের বাইরে তিনি ব্যক্তিগতভাবে এই কার্যক্রম অব্যাহত রাখবেন।

Please follow and like us: