, || - ||

ফুলবাড়ীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

“এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি” শীর্ষক প্রতিপাদ্যকে সমনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্য্যালয়ের যৌথ আয়োজনে শনিবার সকাল ১১টায় সমাজসেবা কার্য্যালয় চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের সুপারভাইজার আলেমা বেগম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোছাঃ নিরু ছামছুন্নাহার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলদলীয়া প্রতিবন্ধি স্কুলের পরিচালক মোঃ আইদুল ইসলাম, হাই কেয়ার প্রতিবন্ধি স্কুলের সহকারী শিক্ষিকা মোছাঃ শবনম মোস্তারী,ইউনিয়ন সমাজ কর্মি মোছাঃ রুমি বেগম,এসোসিয়েশন ফর দ্যা ডিজবল ডেভেলপমেন্ট (এডিডি) এর কমিউনিটি মবিলাইজার মোঃ রাসেল মাহমুদ,দি ল্যাম্পসি মিশন ইন্টারন্যাশনাল এর প্রতিনিধি বিনয় সাহা প্রমুখ। পরে সেখানে উপস্থিত প্রতিবন্ধি শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Please follow and like us: