মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী(দিনাজপুর)থেকে’-
“ সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল(১৫ অক্টোবর) মঙ্গলবার দিনাজপুরের ফুলবাড়ীতে পালন করা হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস।
দিবসটি পালনের জন্য উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথ উদ্যোগে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন প্রমূখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য সম্মত হাত ধোয়া কৌশল সেখানো হয়। দিবসটিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি ও পেশার নারী ও পুরুষ অংশ নেন।
, || - ||
ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।
Please follow and like us: