দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে আয়োজিত অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মশিউর রহমান।
সভায় মেডিকেল অফিসার ডাঃ সাজেদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রশিদ, থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ আরিফুজ্জামান,ইপিআই টেকনিশিয়্যান সাইফুল ইসলাম প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মশিউর রহমান বলেন, ৬ থেকে ১১ মাস ২৯ দিন বয়সি শিশুকে নীল ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছরের শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলার প্রায় ১৩ হাজার ৫শ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস ২৯ দিন বয়সি এক হাজার ৫শ শিশুকে এবং ১ থেকে ৫ বছরের ১২ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে । আগামী ৫ জুন থেকে শুরু করে ১৯ জুন পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। অন্য জেলা বা উপজেলার শিশুদেরকেও জন্য এই ক্যাপসুল খাওয়ানো হবে।
, || - ||
ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা ॥
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।
Please follow and like us: