রবিবার , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ফুলবাড়ীতে মাদক ও জাল টাকাসহ নারী আটক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

দিনাজপুরের ফুলবাড়ীস্থ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ২৯ ব্যাটালিয়নের সদস্যরাা গতকাল বৃহস্পতিবার সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও জালটাকাসহ রেবেকা খাতুন (২২) নামে এক নারীকে আটক করেছে।
বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার এলুয়ারী ইউনিয়নের উষাহার গ্রামে ৩৬ পিস ইয়াবা বড়ি ও ৬টি ৫০০ টাকার জালনোটসহ তাকে আটক করে বিজিবি সদস্যরা।
আটক রেবেকা খাতুন ফুলবাড়ী উপজেলার এলুয়ারী ইউনিয়নের উষাহার খিয়ারপাড়া পানিকাটা গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী।
ফুলবাড়ী থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি’র হাবিলদার তাপস কুমার ঘোষের নেতৃত্বে বিজিবি সদস্যরা সকাল ৭টায় উষাহার খিয়ারপাড়া পানিকাটা চৌকির নিচে তল্লাশী চালিয়ে ৩৬ পিস ইয়াবা বড়ি ও ৫টি ৫০০টাকার জাল নোটসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় বিজিবির হাবিলদার তাপস কুমার ঘোষ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। যার মামলাা নম্বর ২৭। তাং- ২৭/০২/২০ইং।

Please follow and like us: