দিনাজপুরের ফুলবাড়ীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধের রনাঙ্গনের সৈনিক বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছেন উপজেলা প্রশাসন।
শনিবার মহান স্বাধীনতা দিবসে সকাল ১১ টায় ফুলবাড়ী সরকারী কলেজ মাঠে এই সংবর্ধনা প্রদান করা হয়।
মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, সহকারী কমিশনার ভূমি শামিমা আক্তার জাহান,ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ। মহান স্বাধীনতা যুদ্ধে রনাঙ্গনের সৈনিক বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
সোমবার , ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি
ফুলবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।
Please follow and like us: