বুধবার , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

দিনাজপুরের ফুলবাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে মহান স্বাধীনতা দিবস।
শনিবার মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে মহান স্বাধীনতার স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও শহীদ বেদিতে পুষ্পার্ন অর্পণ এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুলবাড়ী সরকারী কলেজ মাঠে পতাকা উত্তোলন, কুচ-কাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
সকাল ৮টায় মহান স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করেন দিনাজপুর-৫ আসনের জাতীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এসময় পতাকা মঞ্চে উপস্থিত থেকে মার্চ-ফাষ্ট সালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন,উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান,ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম।
মার্চ-ফাষ্ট শেষে সরকারী কলেজ মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডিসপ্লে ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

Please follow and like us: