, || - ||

ফুলবাড়ীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

দিনাজপুরের ফুলবাড়ীতে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল,কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার স্কুল,কলেজ, মাদ্রাসা ও কারিগরি সহ ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্রিকেট,ভলিবল,দৌড়,চাকতি নিক্ষেপ,দীর্ঘলম্ফসহ ৪৮টি ইভেন্টে এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়।
গতকাল সোমবার দুপুরে সুজাপুর মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনি ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হতে পুরস্কার তুলেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নীরু ছামছুন্নাহার,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছা: শামিমা আক্তার জাহান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সমশের আলী মন্ডল,একাডেমিক সুপারভাইজার মো.শফিকুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ। ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করেন মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বৃন্দ।

Please follow and like us: