দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নবাগত এসিল্যান্ড মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী যোগদান করেছেন।
গত ১০ জানুয়ারী ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করে দায়িত্ব বুঝে নেন তিনি। যোগদানের পর ওই কার্য্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
জানা গেছে,নবাগত এসিল্যান্ড মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী ৩৭ তম বিসিএস ব্যাচে উর্ত্তীন্ন হয়ে,প্রথমে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। বিদায়ী সহকারী কমিশনার শামিমা আক্তার জাহান গত বছরের ১৮ অক্টোবর পদোন্নতি পেয়ে নাটোর জেলা প্রশাসক কার্য্যালয়ে যোগদানের পর, ফুলবাড়ী সহকারী কমিশনার পদটি তিন মাস ধরে শুন্য হয়ে যায়। এরপর কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী গত ১০ জানুয়ারী নবাগত এসিল্যান্ড মুহাম্মদ জাফর আরিফ চৌধুর ফুলবাড়ীতে যোগদান করেন।