, || - ||

ফুলবাড়ীতে সাহিত্য সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

দিনাজপুরের ফুলবাড়ীতে সাংস্কৃতিক অঙ্গনকে তারুন্যের ছোঁয়ায় সাজিয়ে ফুলবাড়ী সাহিত্য সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের নতুন কমিটির অভিষেক দোয়া ও ইফতার মাহফিলের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।
গত শুক্রবার (২২মে) পৌর শহরের নিমতলা মোড়ের বনানী মার্কেটের ফুড কোট চত্তরে দোয়া ও ইফতার মাহফিলের পর, নতুন কমিটির সদস্যদের মাঝে,ঈদ সামগ্রী বিতরণ করেন সংগঠনের সদ্য নির্বাচিত সভাপতি মানিক রায় ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান রতন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা কমিটির সদস্য উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আবু শহীদ,উপদেষ্ঠা সাবেক ছাত্রলীগ নেতা উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ট্রাক ও ট্রাংলরি শ্রমিক ইউনিয়ন(২৪৫) এর সাধারণ সম্পাদক মিজানুর রহমান,উপদেষ্ঠা সাবেক ছাত্রলীগ নেতা উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য সৈয়দ হাসান মেহেদী রুবেল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জল,সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবুলসহ সংগঠনের সদস্য মজমুল হক মজু,সদস্য আশিক রহমান প্রমুখ।
উল্লেখ্য যে,উপজেলার সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করতে ভিন্নভিন্নভাবে ছড়িয়ে থাকা সংস্কৃতিমনা ব্যক্তিদের একত্রিত করে কিছু তরুন উদ্দমী যুবক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলকে প্রধান উপদেষ্ঠা করে ৫ সদস্যের উপদেষ্ঠা কমিটি ও ৩বছর মেয়াদে ৬৫সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন। গত শুক্রবার দোয়া-ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণের মধ্যদিয়ে ওই কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।

Please follow and like us: