দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা স্কাউটস ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি ।
বৃহস্পতিবার (১ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটরিয়াম সংলগ্ন স্থানে প্রধান অতিথি হিসেবে উপজেলা স্কাউটস ভবনের এই ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন সাকে মন্ত্রী এ্যাড মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভুইয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আনিছুজ্জামান মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের স্কাউটস ও কাব স্কাউটস সদস্য, ইউপি চেয়ারম্যানবৃন্দ, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। শেষে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শীত কালিন ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
, || - ||
ফুলবাড়ীতে স্কাউটস ভবন নির্মাণ কাজের উদ্বোধন ॥
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।
Please follow and like us: