, || - ||

ফুলবাড়ীতে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২১ উপলক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে গরীব ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারী সহায়তার এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (পঃ পঃ) কর্মকর্তা ডাঃ মশিউর রহমান। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে চাউল-৩কেজি,তেল ১/২লিটার,১কেজি ছোলা,১কেজি মুসুর ডাল,পেঁয়াজ ১কেজি,লবন ১কেজি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নূর-ই-আলম খুশরোজ আহমেদ,ডেন্টাল সার্জন ডাঃ সাজেদুল ইসলাম, প্রধান অফিস সহকারী এজাজুল ইসলাম,পুষ্টি সহায়িকা ও বিভিন্ন সিএইচসিপিসহ কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Please follow and like us: