মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী(দিনাজপুর)থেকেঃ
দিনাজপুর ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে অদক্ষ জনগোষ্ঠিকে দক্ষ জনশক্তিতে রুপ দিতে ও কর্মহীন অবহেলিত নারীদেও কর্মক্ষম করে গড়ে তুলতে গত ১০ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় পৌর হলরুমে সেলাই প্রশিক্ষন কর্মসূচী উদ্বোধন করা হয়।
পৌর মেয়র মুরতুজা সরকার মানিকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবিদেপ এর দিনাজপুর অঞ্চলিক উপ-পরিচালক শহীদুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর ও স্টিয়ারিং কমিটির সভাপতি মোঃ মোতাহার আলী
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিল গোলাফ্ফর হোসেন,নবিদেপ টিম লিডার কায়ছার আহম্মেদ। পৌরসভা থেকে প্রাপ্ত সেলাই মেশিন নিয়ে পৌর এলাকার ৩০জন নারী প্রশিক্ষনে অংশগ্রহন করেন।
Please follow and like us: