, || - ||

ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

করোনায় স্বাস্থ্যবিধি মেনে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার শহর সমন্বয় কমিটির বিশেষ সভা ও ২০২১-২০২২ অর্থ বছরের প্রাক বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩জুন ) সকাল ১১টায় পৌর মেয়র মাহমুদ আলম লিটন এর সভাপতিত্বে পৌরসভা মিলনাতয়নে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) এই বিশেষ সভা ও প্রায় ৮৮ কোটি টাকার খসড়া বাজেট উপস্থাপন করেন পৌর পরিষদের কোষাধ্যক্ষ শেখ সাহার আলী। প্রাক বাজেট আলোচনায় রাজস্ব খাতে ৫ কোটি ৫০ লাখ ১ হাজার ৩৯০ টাকা এবং উন্নয়ন খাতে ৮২ কোটি ৩১ লাখ ৩১ হাজার ৯৬২টাকা আয় নির্ধারণ করে নাগরিক সেবার মান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন পৌর মেয়র মাহমুদ আলম লিটন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মাহবুবর রহমান,সহকারী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন,প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম,প্যানেল মেয়র মামুনুর রশীদ চৌধুরী,পৌর কাউন্সিলর হারান দত্ত,কাউন্সিলর সৈয়দ সামিউল ইসলাম সোহেল,কাউন্সিলর আব্দুল জোব্বার মাসুদসহ পৌর পরিষদের সকল পদস্থ কর্মকর্তা-কর্মচারীগণ,সাংবাদিক,রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ।

Please follow and like us: