, || - ||

ফেনীতে করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নয়া আলো অনলাইন ডেস্ক।

ফেনীতে করোনা উপসর্গ নিয়ে রিপন মিয়া (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার (১ এপ্রিল) দুপুরে ফেনী সদর উপজেলার পশ্চিম ছনুয়া গ্রামের নিজ বাড়ীতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডাক্তার সাজ্জাদ হোসেন। তিনি জানান, বিকালে ফেনীর ছনুয়া এলাকায় করোনা সন্দেহে এক মৃত যুবকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের বাংলাদেশ ইনিস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশন ডিজিজ ( বিআইটিআইডি) এ পাঠানো হচ্ছে। পুলিশ, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, গত ৪/৫ দিন আগে ওই যুবকের জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। সোমবার তার স্বজনরা ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে অবস্থানের পরামর্শ দেন। মঙ্গলবার রাত থেকে যুবকের শ্বাসকষ্ট বেড়ে বুধবার দুপুওে তার মৃত্যু হয়। রিপন ফেনী শহরের সেন্ট্রাল হাই স্কুল সংলগ্ন একটি গ্রিল ওয়ার্কশপে কাজ করতেন। প্রতিবেশি ও স্থানীয় ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক জাফর উদ্দিন জানান, ছোট বেলা থেকেই ওই যুবকের শ্বাসকষ্ট ছিলো। গত কয়েকদিন জ্বরের সাথে শ্বাসকষ্টে ভুগছেন বলে আমরা শুনেছি। বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর হায়দার জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরন করেছেন। ঠিক কি কারণে যুবকের মৃত্যু হয়েছে তার পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যাবে। তবে ওই যুবকের জ্বর ও শ্বাসকষ্ট ছিলো বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। ফেনী সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করিম উল্লাহ বিকম জানান, ছনুয়ায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ কারী ব্যক্তির নমুনা সংগ্রহের জন্য লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।

Please follow and like us: