শনিবার , ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ফেনীতে নকল আচার প্রস্তুত করায় দুই কারখানার দেড় লক্ষ টাকা অর্থদন্ড

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।
নিজস্ব প্রতিবেদক:
ভোক্তা অধিকার সংরক্ষণে বৃহস্পতিবার (৮ মার্চ) ফেনীর তাকিয়া রোডে অভিযান পরিচালনা করে ফেনী জেলা প্রশাসন। 
এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

এ সময় শহরের তাকিয়া রোডে অনুমোদনহীনভাবে ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য আচার প্রস্তুত করায়
রিহান ফুড প্রডাক্টস এর মালিক আলী মর্তুজা (৩৪) কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। একই অপরাধে তাকিয়া রোডের নূর  ফুড প্রোডাক্টস ম্যানেজার আবুল কালামকে (৩৮)  ১০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। ভুয়া নাম দিয়ে বি এস টি আই এর কোন অনুমোদন ছাড়াই এ দুটি প্রতিষ্ঠান আচার প্রস্তুত করছে। জব্দ করা হয় নকল আচার। পরে এগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please follow and like us: