বুধবার , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।
গত ১৯ ও ২০ নভেম্বর ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক জেলার ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলা এবং চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার অর্ন্তগত সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় কাপড়,শাড়ী, থ্রী পিস, পাঞ্জাবী, চকলেট, মদ, গরু আটক করেছে। এসময় চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭ লক্ষ ৪৮ হাজার ১৭৫ টাকা। বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে বিজিবি প্রতিনিয়ত সীমান্ত প্রহরী হিসেবে কাজ করার পাশাপাশি মাদকের অবৈধ পাচার রোধ ও চোরাচালান প্রতিরোধ সহ অবৈধ অনুপ্রবেশ রোধে কাজ করে যাচ্ছে। তিনি জানান, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
Please follow and like us: