সোমবার , ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ফেনীতে ৪ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ১শ’৫০ টাকার মাদক ধ্বংস

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
নিজস্ব প্রতিবেদক:- ফেনীতে ৪ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ১শ’ ৫০ টাকা মূল্যের মাদক ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকালে ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে মাদক দ্রব্য ধ্বংসকরণ ও জনসচেতনতামূলক অনুষ্ঠানের পর এসব মাদক ধ্বংস করা হয়।
 
বিজিবি সূত্র জানায়, ধ্বংসকৃত মাদকের মধ্যে ৩ কোটি ৩১ লাখ ৪৭ হাজার টাকার মূল্যের ২৬ হাজার ৯৮টি ভারতীয় বোতলজাত মদ, ৪৭ হাজার ২শ’ ৫০ টাকা মূল্যের ১শ’ ৮৯টি ভারতীয় বিয়ার, ২ হাজার টাকা মূল্যের ৫ বোতল ভারতীয় কোরেক্স, ১১ লাখ ৯০ হাজার ৮শ’ টাকা মূল্যের ২ হাজার ৯শ’ ৭৭ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৪ লাখ ৮৫ হাজার ৮শ’ টাকা মূল্যে ১শ’ ৩৮ কেজি ভারতীয় গাঁজা, ২১ হাজার ৩শ’ টাকা মূল্যের ৭১ লিটার বাংলা মদ ও ১৬ লাখ টাকা মূল্যের ১৬ হাজার পিস টার্গেট ট্যাবলেট রয়েছে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি কুমিল্লার এসপিপিজি সেক্টর কমান্ডার কর্ণেল গাজী মো. আহসানুজ্জামান। এছাড়াও ফেনীস্থ ৪বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল মো. সহিদুর রহমান, জেলা প্রশাসক মনোজ কুমার রায়, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকমসহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Please follow and like us: