মুহাম্মদ খালিদ ছাইফুল্যাহ সাইফ,পরশুরাম, ফেনী-
শনিবার (৩০ অক্টোবর) পরশুরাম শেখ কামাল কমিউনিটি সেন্টারে Parshuram Women Business Group এর উদ্যোগে নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী মেলার শুভ উদ্বোধন করেন পরশুরাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।
এসময় ফেনী জেলা পরিষদের সদস্য এম সফিকুল হোসেন মহিম, মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টো সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এই মেলায় ১৬ টি স্টল অংশগ্রহণ করে। সকাল নয়টায় শুরু হয়ে রাত ৮ টায় মেলা শেষ হয়। মেলার শেষ পর্বে আলাদা আলাদা ভাবে নারী উদ্যোক্তারা তাদের জীবনের গল্প শোনান। কেহ বলেন উদ্যোক্তা মানে যোদ্ধা, সাহসী না হলে উদ্যোক্তা হওয়া যায় না। ব্যবসা শুরুর ক্ষেত্রে অর্থায়ন বড় বাধা। আবার কেহ বলে পিছিয়ে থাকার সময় অনেক আগেই শেষ হয়েছে। অদম্য ইচ্ছা আর চেষ্টায় এগিয়ে যেতে হবে। ইচ্ছা আর চেষ্টাকে কাজে লাগিয়ে অনেকেই উঠে যান শীর্ষে। “পৃথীবিতে যা কিছু মহান সৃষ্টি চির কল্যানকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর”, নারী ও পুরুষকে এভাবেই দেখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বর্তমানে নারীরা কোন কাজেই পিছিয়ে নেই। তারা তাদের নিজ যোগ্যতাই এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।
একটা সময় নারীদের অবস্থান খুব একটা ভালো ছিল না। তারা ঘরের কাজেই বেশ স্বাদচ্ছন্দ্যবোধ করতো। কিন্তু সময়ের সাথে সাথে নারীদের অনেক পরিবর্তন হয়েছে। মেলার সমাপনীতে কেক কাটা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদ হোসেন দাইয়ান ও তার সহধর্মিণী, পরশুরাম যুবলীগের আহ্বায়ক ও বিআর ডিবি চেয়ারম্যান ইয়াছিন শরিফ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
Please follow and like us: