রবিবার , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

ফেনীর শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত নূর শাহ মোহাম্মদ আজাদ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
ডেস্ক নিউজ: ফেনীর ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন তরুন সংঘের সভাপতি নূর শাহ মোহাম্মদ আজাদ জেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত হয়েছেন।গত পহেলা নভেম্বর শুক্রবার জাতীয় যুব দিবস উপলক্ষ্যে ফেনী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আহম্মদ কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান। বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি এডভোকেট আক্রামুজ্জামান। বক্তব্য রাখেন যুব অংগনের নির্বাহী পরিচালক জহির উদ্দিন, তরুন সংঘের সভাপতি নূর শাহ মোহাম্মদ আজাদ, আরবান ইয়ুথ সোসাইটির চেয়ারম্যান লিয়াকত আলী আরমান, ওফেক এর নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম।
এছাড়া শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে যুব অংগনের নির্বাহী পরিচালক জহির উদ্দিন, শ্রেষ্ঠ আত্মকর্মী (পুরুষ) ওয়াছিউর রহমান ও শ্রেষ্ঠ আত্মকর্মী (মহিলা) নাছরিন আরা খানমের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন প্রধান অতিথি।
এর আগে সকালে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।রেলীতে জেলার প্রায় ৬০টি যুব সংগঠন অংশগ্রহণ করে।
Please follow and like us: