বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী ফেনী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আযমাঈন কিবরিয়া মজুমদার অকিব।
বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
মোঃ আযমাঈন কিবরিয়া মজুমদার অকিব একজন মেধাবী, কর্মঠ এবং সৃজনশীল ছাত্রনেতা হিসেবে দীর্ঘদিন ধরে ছাত্রদলের বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। সে ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর গ্ৰামের আক্তারুজ্জামান মজুমদার বাড়ির গোলাম কিবরিয়ার মজুমদারের পুত্র।
Please follow and like us: