নজরুল ইসলাম চৌধুরীঃ
বিএনপির ভোট ব্যাংক ক্ষেত ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম) আসনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া যতবারই নির্বাচন করেছেন বিপুল ভোটে জয়লাভ করেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে ধানের শীষ প্রতীকে খালেদা জিয়া নির্বাচন করবেন এই মর্মে তার পক্ষে দলীয় মনোনয়ন পত্র গ্রহন করেছে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।
বুধবার (১৪ অক্টোবর) বিএনপি অফিস থেকে ফেনী-১ আসনের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ছাগলনাইয়া উপজেলা বিএনপির সভাপতি ও ছাগলনাইয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুর আহমেদ মজুমদার। নুর আহমেদ মজুমদারকে মনোনয়ন সংগ্রহ ও প্রার্থীতা করার বিষয়ে জানতে চাইলে তিনি নয়াআলো ডটকম প্রতিনিধিকে জানান, আমার পক্ষে দলেরর স্থানীয় নেতাকর্মীরা মনোনয়ন পত্র নিয়েছে। নির্বাচন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে নুর আহমেদ মজুমদার বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে নির্বাচন করলে তা চিন্তাতেও নেই। কিন্তু আইনগত জটিলতার কারনে যদি বেগম জিয়া নির্বাচনে প্রার্থী হতে না পারেন এবং দল থেকে যদি আমাকে প্রার্থী করে তবে নির্বাচন করবো। নুর আহমেদ মজুমদার ১৯৯৬ সাল থেকে অদ্যাবধি সুদীর্ঘ ২২ বছর ছাগলনাইয়া উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ছাগলনাইয়া পৌরসভা এলাকার বাঁশপাড়া মজুমদার বাড়ীর মরহুম বদিউর জামান মজুমদারের ছেলে।
Please follow and like us: