এম মনসুর আলী,সরাইল(উত্তরাঞ্চল) প্রতিনিধি : ফেসবুকের কল্যাণে শ্রেনি পাঠ্য হাদিস,ভর্তি ফি, যাতায়ত ভাড়া এবং নগদ অর্থ সহায়তা পেলো মাদ্রাসা ছাত্রী তানজিনা।সে অরুয়াইল আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসায় দাওরা হাদিসে(তানজিম) পড়ে।গত ৭ জুন অসহায় তানজিনার পড়াশুনার সহায়তা চেয়ে ফেসবুকে আবেদন করেন সাংবাদিক এম মনসুর আলী। তার এই আবেদন সাড়া দিয়ে এগিয়ে আসেন মানবসেবক রওশন আলী তান জিনাকে নিজের টাকায় ভর্তি করান মাদ্রাসায়।
আজ মঙ্গলবার তানজিনার হাতে ৫০১৫ টাকা মূল্যের দাওরা হাদিসের বিভিন্ন পাঠ্য হাদিস তুলে দেন সরাইলের এতিম বন্ধু খ্যাত রওশন আলী।এ সময় উপস্থিত ছিলেন উচালিয়া পাড়া মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা ওমর ফারুক। সাংবাদিক এম মনসুর আলীও তানজিনাকে ১৫০০ টাকা
পড়াশুনার খরচবাবদ সহায়তা করেন। তানজিনা কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পোড়া কান্দা গ্রামের আবু সিদ্দিক মিয়ার বড় মেয়ে। আবু সিদ্দিক মিয়া মানসিক ভারসাম্যহীন বলে জানায় তার স্ত্রী সালেহা বেগম।
, || - ||
ফেসবুকের কল্যাণে সহায়তা পেলো মাদ্রাসা ছাত্রী তানজিনা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।
Please follow and like us: