, || - ||

ফেসবুকে পোষ্ট দেখে ফুলবাড়ীতে প্রতিবন্ধি অসহায় পরিবারকে বাড়ি উপহার দিলেন ইন্ডাট্রিয়াল শাইলা সাবরিন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

ডিজিটাইলেশনের যুগে মানুষের তথ্য আদান প্রদানের একটি বড় মাধ্যম হয়ে উঠেছে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম । সেই ফেসবুকেই একটি প্রতিবন্ধি অসহায় পরিবারের জীবন-জীবিকার করুণ কাহিনীর চিত্র তুলে ধরে পোস্ট দেন ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান। পোস্টটি দেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামের দরিদ্র অসহায় একটি প্রতিবন্ধি পরিবারকে বাড়ি উপহার দিলেন পিপিএস প্লাষ্টিক পাইপ ইন্ডাষ্ট্রির ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাইলা সাবরিন।
গতকাল শনিবার সকাল ১০টায় পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামে নির্মিত সেই বাড়িটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে অসহায় পরিবারটিকে বাড়িটি হস্তান্তর করেন পিপিএস প্লাষ্টিক পাইপ ইন্ডাষ্ট্রির ব্যবস্থাপনা পরিচালক শাইলা সাবরিন। এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌর সভার মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিয়াজ উদ্দিন,ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ সামিউল ইসলাম সোহেল,পিপিএস প্লাষ্টিক পাইপ ইন্ডাষ্ট্রির ডেপুটি জেনারেল ম্যানেজার মাজেদ জাহাঙ্গীর আলম,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ।
জানাযায়,দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পূর্ব কাঁটাবাড়ী গ্রামের প্রতিবন্ধি কানাই রায়ের পরিবারকে নিয়ে গত ২০২০ সালের ৫ নভেম্বর “হামার খবর কেউ রাখেনা” শিরোনামে স্থানীয় সাংবাদিক মেহেদী হাসান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেস বুকে একটি স্ট্যাটাস দিলে তা ভাইরাল হয়ে পড়ে। বিষয়টি পিপিএস প্লাষ্টিক পাইপ ইন্ডাষ্ট্রির ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাইলা সাবরিনের নজরে আসলে সে সময় তিনি নিজেই সেই পরিবারটির সাথে যোগযোগ করে তাদের দেখতে আসেন এবং তাৎক্ষণিক পরিবারটিকে তার নিজস্ব তহবিল থেকে এক লাখ টাকা প্রদান করেন সেইসাথে পরবর্তীতে একটি বাড়ি করে দেয়ার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী তার নিজস্ব অর্থায়নে অসহায় পরিবারটিকে তাদের নিজস্ব জমিতে একটি পাকা টিনশেডের বাড়ি নির্মাণ করে দেন তিনি।
সমাজ সেবক শাইলা সাবরিন বলেন, তিনি সব সময় অসহায়,দরিদ্র,অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেন। দুঃখি মানুষের কষ্ট তিনি সহ্য করতে পারেননা, সেকারণে মানুষের কষ্ট দেখলেই তিনি সেখানে ছুটে যান সামর্থ অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো চেষ্টা করেন। তিনি সমাজের প্রতিটি বিত্তবানদেও অসহায় পরিবার গুলোর পাশে দাঁড়ানোর আহব্বান জানান।

Please follow and like us: