, || - ||

ফেসবুক স্ট্যাটাসদিয়ে সাবেক এমপি সিবলি সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা ৭ বছরের দাম্পত্য যন্ত্রণার ইঙ্গিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সীমু (শিমলা) ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেওয়ার পর অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন।
সোমবার (৩০ মার্চ) রাত আটটার দিকে অসুস্থ অবস্থায় তাঁকে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাটি এলাকায় টক অব টাউনে পরিনত হয়েছে।
ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে সীমু দীর্ঘদিনের দাম্পত্য জীবনের কষ্টের কথা তুলে ধরেন। তিনি লেখেন, সাত বছর ধরে অন্যায় ও নির্যাতন সহ্য করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন এবং আর এভাবে জীবন চালিয়ে নেওয়া সম্ভব নয়। বিয়ের কয়েক মাস পর থেকেই এই পরিস্থিতি শুরু হয়েছে বলে উল্লেখ করেন তিনি। নিজের ভাষায় লিখেন, “আমি যথেষ্ট শক্ত ছিলাম, আল্লাহর ওপর ভরসা ছিল, কিন্তু এখন আমার বিশ্রাম দরকার।”
স্ট্যাটাসে তিনি স্বামীকে দায়ী করে নানা অভিযোগও তোলেন। পাশাপাশি নিজের সন্তানের জন্য দোয়া করেন এবং বাবা-মায়ের কাছে ক্ষমা চান। তিনি উল্লেখ করেন, তাঁর এই সিদ্ধান্ত ভুল হলেও দীর্ঘদিনের মানসিক চাপে তিনি ভেঙে পড়েছেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, কিছুদিন ধরে সীমু শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। দাম্পত্য জীবনে টানাপোড়েনের কারণে চিকিৎসকের পরামর্শে নিয়মিত ঘুমের ওষুধ সেবন করতেন। তবে ওই রাতে তিনি মাত্রাতিরিক্ত ওষুধ গ্রহণ করায় অসুস্থ হয়ে পড়েন।
খাদিজা মল্লিক সীমু শিবলি সাদিকের দ্বিতীয় স্ত্রী ছিলেন,এর আগে ২০১১ সালে শিবলী সাদিক জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমাকে বিয়ে করেন। পারিবারিক দ্বন্দের জেরে ২০১৬ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। পরে ২০১৯ সালে সীমুকে বিয়ে করেন তিনি। তবে সাবেক এমপি শিবলি সাদিক রাজনৈতিক কারনে পলাতক থাকায় তাঁর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এমনকি শিবলি সাদিকের পরিবারের কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি।
পরিবার সূত্রে আরও জানা যায়, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পর থেকে শিবলী সাদিক আত্মগোপনে রয়েছেন। এ সময় সীমু হাকিমপুরে তাঁর বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
ঘটনার পর এলাকাজুড়ে আলোচনার ঝড় উঠেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Please follow and like us: