, || - ||

ফোন করলেই ফ্রি অক্সিজেন দিচ্ছে “Save Life-জীবন বাঁচাও” সংগঠন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

বয়রা ইসলামিয়া কলেজ রোডের বাসিন্দা এনজিও কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন করোনা উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট এ ভর্তির জন্য গিয়েছিলেন। ডাক্তার রুগীকে দেখে পরামর্শ দেন তার বর্তমান অক্সিজেন লেভেল ৯২-৯৩ আছে। হাসপাতালে ভর্তি না হয়ে বাসায় থেকে ওষুধ খেতে এবং অক্সিজেন লেভেল কমলে অক্সিজেন দিতে। খবর পেয়ে বয়রা এলাকার সমাজিক সংগঠন “Save Life-জীবন বাঁচাও” এর সদস্যরা আশ্বস্ত করেন অক্সিজেনের প্রয়োজন হলে ফোন করলেই ১৫ মিনিটে পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার।

শুধুমাত্র এক‌টি কল দিলেই করোনা রোগীর ঠিকানা অনুযায়ী পৌঁছে যাচ্ছে অক্সিজেন সিলিন্ডার। মানবসেবার এ কাজটি করছেন খুলনা মহানগরীর বয়রা এলাকার সমাজিক সংগঠন “Save Life-জীবন বাঁচাও”।

সমাজিক সংগঠন “Save Life-জীবন বাঁচাও” এর সদস্যরা বলেন, খুলনায় বেড়েই চলেছে মহামারি করোনাভাইরাসের প্রকোপ। করোনা আক্রান্তদের অক্সিজেনের একটি বড় অভাব লক্ষ্য করা যায়। এ সঙ্কট থেকে তাদের রক্ষা করতে সম্পূর্ণ বিনামূল্যে ২৪ ঘণ্টা করোনা রোগীদের অক্সিজেন সিলিন্ডার দেয়া হবে।
অক্সিজেনের প্রয়োজন হলে আমাদের হট লাইনে ফোন করুন নম্বর ০১৭১১৫৭৯৭১৮, ০১৯১৬৭৮৫৫৮২, ০১৭১২০৭৯২৯২, ০১৭১১২৭২৪৯৪, ০১৭১১১৮১৯৯৬, ০১৭১২৯৮৪০৭৮

আমাদের সেচ্ছাসেবকেরা আপনার ঠিকানায় পৌঁছে দিবে অক্সিজেন সিলিন্ডার। আর সবার কাছে একটি চাওয়া আমাদের জন্য দোয়া করবেন আমরা যেনো মানুষের পাশে থাকতে পারি।

Please follow and like us: