শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ফ্যাশন পাওয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নয়ন সিআইপি নির্বাচিত 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।
পণ্য রপ্তানিতে বিশেষ অবদান রাখায় দেশের একজন সফল রপ্তানিকারক, বিজিএমইএ’র ডিরেক্টর ও ফ্যাশন পাওয়ার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শিল্প উদ্যোক্তা মিজানুর রহমান নয়নকে সিআইপি হিসেবে নির্বাচন করেছে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়। ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মিজানুর রহমান নয়নের এ সাফল্যে ছাগলনাইয়ার সর্বস্তরের জনগণ তাকে  আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।
Please follow and like us: