বিশ্বনবী হযরত মুহাম্মাদ (স:) কে নিয়ে ব্যাঙ্গ চিত্র করায় ফ্রান্সের পন্য বয়কট করার দাবী রেখে পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের মুসলিম ধর্মপ্রান মুসুল্লিরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
৩১ অক্টোবর শনিবার ১০ ঘটিকায় বালিয়াতলী ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি তুলাতলী পোলঘাট থেকে বড় চৌরাস্তায় আসে, পরে বালিয়াতলী ইউনিয়ন কমপ্লেক্স ময়দানের সামনে এসে শেষ হয়। পরে ফ্রান্সের পন্য বয়কটসহ বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।
সভায় বক্তব্য রাখেন, মাওঃ ফরিদ উদ্দিন,তুলাতলি জামে মসজিদ, মাওঃ তরিকুল ইসলাম,বৈদ্যপাড়া মোল্লা বাড়ি জামে মসজিদ, মাওঃ হাফেজ সালাউদ্দিন আহমেদ, প্রবীন আলেম মাওঃ রফিকুল ইসলাম , মাওঃ শামসুল আলম বালিয়াতলী বাজার জামে মসজিদ, মাওঃ নজরুল ইসলাম, পূর্ব মুধুখালী মাদরাসা, এছাড়া উপস্থিত ছিলেম তরুন আলেম বলিষ্ঠ কন্ঠস্বর মাওলানা মোঃ রবিউল ইসলাম রুমী এবং ১০ নং বালিয়াতলী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব এবি এম হুমায়ুন কবির।
এছাড়াও উপস্থিত ছিলেন বৈদ্যপাড়া ইউনাইটেড ক্লাবের সভাপতি মোঃ আল-আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক এইচ এম সাইফুল নূর প্রমূখ।
এসময় ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, ফ্রান্সের পণ্য বর্জন করো,বয়কট করো, ম্যাক্রোর দুই গালে জুতা মারো তালে তালে এভাবে বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানানো হয়।
Please follow and like us: